কুড়িগ্রাম অঞ্চলে গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে প্রান্তিক নারীদের মাঝে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও প্রতিবন্ধী জনগোষ্ঠী থেকে বাছাইকৃত মোট ৪৫ জন প্রান্তিক নারীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর চর শাখার ২০ জন, উলিপুর উপজেলার থেতরাই শাখার ১০ জন এবং চিলমারী উপজেলার অষ্টমীর চর শাখার ১৫ জন নারী অন্তর্ভুক্ত ছিলেন।

কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে ২০টি করে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে হাঁস পালন, হাঁসের রোগ প্রতিরোধ ও পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। 

এ সময় বক্তারা বলেন, খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। পাশাপাশি ডিম ও মাংসের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews