ইরানের তেহরান ও তেহরানের নিকটবর্তী আলবোর্জ প্রদেশের কারাজে নতুন করে হামলার খবর পাওয়া যাচ্ছে।

আলবোর্জ প্রদেশের গভর্নরের কার্যালয়ের নিরাপত্তা বিষয়ক উপপ্রধান জানিয়েছেন, কারাজে বি-১ সেতুতে হামলা হয়েছে এবং সেই হামলায় অন্তত দু’জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

ইরানি গণমাধ্যম উপপ্রধানকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

প্রথম দফায় হামলার পর ওই একই সেতুতে আবারো হামলা হয়েছে। আর, হামলার পরপর-ই শহরের কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিবিসি ফার্সির সিনিয়র সংবাদদাতা ঘোনচেহ হাবিবিয়াজাদ।

কারাজের ওই সেতুতে দুই দফা হামলার বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে জানতে চাইলে তারা জানায়, এ ধরনের কোনো হামলার বিষয়ে তারা অবগত নয়।

এদিকে, আজ একই দিনে কারাজে দ্বিতীয়বারের মতো হামলার শব্দ শোনা গেছে বলে বিবিসিকে জানিয়েছে একটি সূত্র। ইরানের গণমাধ্যমগুলোও বলছে যে পূর্ব তেহরানেও বিস্ফোরণ ঘটেছে।

একইসাথে, উত্তর-পূর্বাঞ্চল থেকেও বিস্ফোরণের শব্দ শোনার কথা বিবিসিকে জানাচ্ছে একাধিক সূত্র। বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews