ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে আবুধাবির একটি গ্যাস স্থাপনার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

আমিরাতের রাজধানীর মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলা হয়, ‘ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষের কারণে হাবশান গ্যাস স্থাপনা ও বাব (তেল) ক্ষেত্র এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর জবাব দিচ্ছে আবুধাবি কর্তৃপক্ষ।’

‘গ্যাস স্থাপনাগুলো বন্ধ করে দেয়া হয়েছে,’ বলে জানানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়েছে।

এক্সে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘এই হামলাগুলো গুরুতর উত্তেজনা বৃদ্ধি ও আন্তর্জাতিক আইনের নীতিমালার লঙ্ঘন।’

বুধবার ইরান সতর্ক করে জানায়, তাদের জ্বালানি খাত আবার ক্ষতিগ্রস্ত হলে, উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস শিল্প ধ্বংস করে দেয়া হবে।

উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস শিল্পকে তারা মার্কিন স্বার্থ হিসেবে দেখে। এর আগে, বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র সাউথ পার্সে হামলা চালানো হয়।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews