বলিউড কিং শাহরুখ খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমার সন্তানরাই সবচেয়ে বড় সমালোচক। পরিবারই আমার নর্থস্টার, যারা আমাকে মাটিতে পা রেখে চলতে শেখায়। ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর অনেকেই ধরে নিয়েছিলেন, শাহরুখ খানের তারকাখ্যাতির যুগ শেষের দিকে। সেই সময় তিনি কাজ থেকে বিরতি নেন। এই বিরতিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই সময়ে পরিবারকে সময় দেয়া, সন্তানদের সঙ্গে কাছাকাছি থাকা, তাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে। প্রায় চার বছর বিরতি দিয়ে ফিরেন তিনি। ফিরেই ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’র মতো হিট সিনেমা উপহার দেন। শাহরুখ বলেন, সাফল্য কেবল ক্যারিয়ারের অর্জনে মাপা যায় না। বরং সন্তানদের সঙ্গে গড়ে ওঠা স্মৃতি, পরিবারের কাছ থেকে শেখা মূল্যবোধ- এসবই তার আসল উত্তরাধিকার। কাজের ব্যস্ততার মধ্যেও বাবা হয়ে থাকার ছোট ছোট মুহূর্তগুলোকে আমি হারাতে চাই না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews