সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, বৈঠকে তারেক রহমান দলের সংসদ সদস্যদের জন্য দুটি অনুশাসন দিয়েছেন। সেগুলো হলো—কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়িসুবিধা নেবেন না, আর সরকারি প্লটও নেবেন না।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজ থেকে পরিবর্তন শুরু হলো। এই দেশে সংসদ সদস্য হলেই যে তিনি সবার ওপরে থাকবেন, সেটা আর হবে না।
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ না নেওয়ার কারণ সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের রায় অনুসারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে আগে সংসদে যেতে হবে। সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে।