সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার দলটির জাতীয় কার্যকরী সংসদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। 

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমএ ওয়াহাব, ডা. আওলাদ হোসেন শিল্পী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ দেওয়ান মোহাম্মদ রোকন উদ্দিন হাজারী, সাংগঠনিক সম্পাদক মহম্মদ হোসেন মোবারক, আবুল হোসেন, প্রচার সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক মো. মাহফুজার প্রমুখ নেতারা।

জাগপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ রোকন উদ্দিন হাজারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।

এদিকে জাকির হোসেন রিয়াজের সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে। 

আগামী এক মাসের মধ্যে বর্ধিত সভা ডেকে পরবর্তী সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ১০ জুলাই সিলেটে হযরত শাহাজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু হবে।

সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা পাশে থাকবে।

সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের আশু রোগমুক্তির জন্য দোয়া করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews