শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন নেদারল্যান্ডসের রায়ান ফল নিকার্ক। এছাড়া ফিল্ডিং ও স্পিন কোচ হিসেবে লঙ্কানদের দায়িত্ব পেয়েছেন নেদারল্যান্ডসের জর্ডান গ্রেগরি।

এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নিকার্কের সাথে দু’বছরের চুক্তি করেছে এসএলসি।

২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত নেদারল্যান্ডস জাতীয় দলের বোলিং ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন নিকার্ক। ওই সময় তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছিল নেদারল্যান্ডস।

শ্রীলঙ্কা দলের ফিল্ডিং ও স্পিনারদের নিয়ে কাজ করবেন গ্রেগরি। এর আগে নেদারল্যান্ডস ক্রিকেট দলের ফিল্ডিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। শ্রীলঙ্কার হাই পারফরমেন্স সেন্টারে দেশটির সব জাতীয় দলের সব ফিল্ডিং ও স্পিন বোলিংয়ের দেখভাল করবেন গ্রেগরি।

আগামী ১৫ এপ্রিল থেকে দুই কোচ দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন এসএলসি।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews