ঘুম ভাঙাতে অ্যালার্ম লাগে, কিন্তু অ্যালার্মের বদলে যদি বাজে জাহাজের ফগহর্ন তাহলে কেমন হয়! সালবার্ডে ঠিক এমনই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন এক ব্যক্তি। ভালুকটিকে দেখেই কৌতূহল সামলাতে না পেরে বাজিয়ে দেন ফগহর্ন। আর তাতেই কাঁচা ঘুম ভেঙে যায় ভালুকটির। তবে ঘুম ভাঙার ‘মাশুল’ দিতে হয়েছে ওই ব্যক্তিকেই গুনতে হয়েছে ৫০ হাজার ক্রোনার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা!

নরওয়ের সালবার্ড দ্বীপপুঞ্জে ফগহর্ন বাজিয়ে বিপাকে পড়েছেন এক ব্যক্তি। তাঁর বাজানো ফগহর্নের বিকট শব্দে ঘুম ভেঙে যায় একটি মেরু ভালুকের। আর বন্যপ্রাণীকে অযথা বিরক্ত করার অপরাধে ওই ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews