রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী আন্তঃনগর সিল্কসিটি ট্রেনের একটি বগি সিরাজগঞ্জের সদানন্দপুর রেল স্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) বেলা পৌনে ১১ টায় ঘটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা লোকজন ভোগান্তিতে পড়েছেন।

ট্রেনের যাত্রীরা জানান, জামতৈল স্টেশন থেকেই তারা ট্রেনের নীচ থেকে বিকট শব্দ পাচ্ছিলেন। কিন্তু তারা এবং ট্রেন কর্তৃপক্ষ বুঝতে না পারায় ট্রেন চলাচল অব্যাহত রাখেন। এরপর বগিটি লাইনচ্যুত হয়।

সদানন্দপুর স্টেশন মাষ্টার জানান, ট্রেন লাইনচ্যুত হবার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। 

লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে কিছু সময় লাগবে বলে জানান তিনি।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews