পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের দল নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুরো সিরিজেই একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ দল। ফলে শেষ ওয়ানডেতেও দলে জায়গা হয়নি ওপেনার সৌম্য সরকারের। আর সেই দিনই বাংলাদেশ সিরিজ জেতার পর ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করেন তার স্ত্রী।

সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ তার পোস্টে লেখেন, ‘পৃথিবীটা অনেক নিষ্ঠুর।’

তিনি আরও লিখেছেন, ‘কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সব সময় স্বীকৃতি পায় না। আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না, তারা অনেক সময় পিছিয়েই থাকে।’

এই পোস্টের পর সৌম্য সরকারকে দলে না নেওয়ার কারণও ব্যাখ্যা করেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সৌম্য ভালো ছন্দে ছিলেন না বলেই তাকে বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট।

মিরাজ বলেন, সৌম্য আগের সিরিজে ভালো খেললেও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তবে তিনি সৌম্যের পরিশ্রমের প্রশংসা করেন এবং জানান, দলের পরিকল্পনা অনুযায়ী অন্য কম্বিনেশন নিয়ে খেলতে হয়েছে।

তিনি আরও বলেন, এই সিরিজে টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে সুযোগ দিতে চেয়েছিল। কারণ তানজিদ আগের সিরিজে খেলেনি, আর সৌম্য কিছুটা ছন্দ হারিয়েছিল। তাই এই দুজনকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনা করা হয়।

তবে মিরাজ জানান, ভবিষ্যতে সৌম্য সরকার আবার দলে সুযোগ পেলে তাকে এক-দুই ম্যাচ নয়, টানা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে। এতে একজন ব্যাটার নিজেকে ভালোভাবে প্রমাণ করার সুযোগ পায় বলে তিনি মনে করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews