বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে আমেলার বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে যোগদানের সিদ্ধান্ত ভন্ডুল হয়ে গেছে। বুজুর্গানে দ্বীনের মতে জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়; পবিত্র কুরআন হাদিসের ভুল খোঁজে, রোজা-পূজা এক বলে বরং শরীয়া আইনে দেশ শাসন করবে না বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে।

ঈমান-আক্বিদার প্রশ্নে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে যোগদান করা মোটেই সমীচিন নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশও জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ত্যাগ করেছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগেই। এছাড়া হক্কানী ওলামায়ে কেরামগণ জামায়াতে ইসলামকে সঠিক ইসলামের অনুসারী মনে করেন না।

এসব কারণেই সোমবার (১৭ আগস্ট) বিকেলে পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত আন্দোলনের (জাফরুল্লাহ খান) কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমীরে শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে আমেলার বৈঠকে তুমুল আপত্তির মুখে ১১-দলীয় জোটে অংশ গ্রহণের সিদ্ধান্ত থেকে দলটি পিছু হটেছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

মজলিসে আমেলার বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের নায়েবে আমীর মাওলানা আবুল কাশেম কাসেমী, নায়েবে আমীর আলহাজ আজম খান, দলের মহাসচিব কারানির্যাতিত নেতা মুফতি মো. ফখরুল ইসলাম, দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী আমীর মাওলানা হোসাইন আহমদ আকন, আলহাজ নুরুল ইসলাম বাবুল, মাওলানা আব্দুল কাদের কাসেমী, হাফেজ মাওলানা জানে আলম, মাওলানা ফজলুর রহমান ও মামুন খান। আমেলার বৈঠকে দলের ত্যাগী নেতারা আরো হুঁশিয়ারী উচ্চারণ করেন যে, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে যোগদানের বিষয়ে কোনো কোনো অতিউৎসাহী নেতা অনড় থাকলে খেলাফত আন্দোলন ভেঙ্গে হযরত হাফেজ্জীহুজুর (রহ.) অনুসৃত পৃথক বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন দল গঠন করা হবে।

দলের মজলিসে আমেলার সদস্য নয় এমন লোকদের ভাড়া করে আমেলার বৈঠকে বিধি বহির্ভুতভাবে ক্যাডার হিসেবে বসিয়ে রাখায় আমেলার সদস্যরা চরম অসন্তোষ প্রকাশ করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews