ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এ ভূম্পিকম্প ভুটান, বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনেও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম এ তথ্য জানায়। গতকাল রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। আতঙ্কিত হয়ে বহুতল ভবনের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের পানাখা অঞ্চল এবং ভারত-ভুটান সীমান্তের সিকিম অংশে। কেন্দ্রের কাছাকাছি হওয়ায় ভুটানের থিম্পুসহ বিভিন্ন এলাকায় ভবনে তীব্র কম্পন অনুভূত হয়েছে এবং কিছু কাঁচা বাড়িতে আংশিক ফাটল দেখা দিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews