পশ্চিম এশিয়ায় দীর্ঘ ও টানা সামরিক মিশন শেষে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন দেশে ফিরছে। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হুং কাও জানিয়েছেন, রণতরীটি মোট ২৬৬ দিন মোতায়েন ছিল, যার প্রায় ২০০ দিন কেটেছে যুদ্ধাঞ্চলে।

ইরানের সঙ্গে সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রণতরীটি। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে এর প্রায় ৫ হাজার নাবিক ও মেরিনের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদি মোতায়েন, সরবরাহ ঘাটতি ও বন্দরে না ভেড়ানো নিয়ে নাবিকদের পরিবারের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য রণতরীটির দীর্ঘ মিশন নিয়ে সমালোচনা নাকচ করে বলেছেন, এর মোতায়েনের সময়কাল ‘যথেষ্ট দীর্ঘ নয়’। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আব্রাহাম লিংকনকে অন্য একটি বিমানবাহী রণতরী দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে পশ্চিম এশিয়ার দিকে যাচ্ছে। ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর উপস্থিতি অব্যাহত থাকবে। সূত্র : গালফ নিউজ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews