সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার দুপুরে সিসিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

তিনি বলেন, সিলেট নগরীর সার্বিক উন্নয়ন এখন আরও বেগবান হবে। একই সাথে এই নগরীর মানুষ যাতে দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পান সেটা আরও জোরদার করার পাশাপাশি সিসিকের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রেজাই রাফিন সরকারসহ সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এআরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews