ফ্রান্সের ২০২৬ সালের পৌর নির্বাচনের প্রথম দফাতেই উত্তর প্যারিসের উপশহর সাঁ-দনি থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নাহিদুল মোহাম্মদ। অতি বামপন্থি রাজনৈতিক দল লা ফ্রঁস আঁসুমিজ (এলএফআই)-এর প্যানেল থেকে প্রার্থী হয়ে তিনি বিজয়ী হন। তাদের প্যানেল ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে সরাসরি জয় লাভ করায় দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন পড়েনি।

রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত ফ্রান্সের পৌর নির্বাচনের প্রথম দফার ফলাফলে দেশটির স্থানীয় রাজনীতিতে নতুন এক রাজনৈতিক সমীকরণের আভাস পাওয়া গেছে। বিভিন্ন শহরে অতি বামপন্থি এলএফআই এবং কট্টর ডানপন্থি ন্যাশনাল র‍্যালি (আরএন) উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।

প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাহিদুল মোহাম্মদের পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়। নির্বাচনে জয়ের পর তিনি বলেন, ‘ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের অভিবাসী বংশোদ্ভূত নাগরিকদের অংশগ্রহণ বাড়ছে। এই বিজয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং এটি স্থানীয় সমাজে বাংলাদেশি কমিউনিটির উপস্থিতিকে আরও দৃশ্যমান করবে।

দেশজুড়ে মোট ৩৪ হাজার ৮৭৫টি কমিউন বা শহরে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৬ শতাংশ। এটি ২০২০ সালের মহামারিকালীন নির্বাচনের তুলনায় বেশি হলেও ২০১৪ সালের তুলনায় কিছুটা কম। দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews