সেই সময়ই জাহিদ হাসানের প্রস্তাবে পূর্ণিমা অভিনয় শুরু করেন ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনি’-তে। নাটকে কাজের অভিজ্ঞতা  ছিল তাঁর জন্য একেবারেই নতুন। পূর্ণিমা জানান, তখন তিনি সিরিয়ালের কাজের ধরন, এমনকি পারিশ্রমিকের বিষয়েও কিছুই জানতেন না। ‘কোনো কিছু না বুঝেই “হ্যাঁ” বলে দিয়েছিলাম,’ বললেন পূর্ণিমা। পরে এটিএন বাংলায় প্রচারিত ‘লাল নীল বেগুনি’ নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পায়, যা পূর্ণিমার ক্যারিয়ারের নতুন এক দিক উন্মোচন করে।

বর্তমানে পূর্ণিমা অভিনীত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। দুটি ছবিরই পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews