চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার পিএসজির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। প্রথম লেগে প্যারিসে ২-০ গোলে হেরেছে অলরেডসরা। তাই তো ফিরতি লেগে জিততে হলে বিশেষ কিছু করা লাগবে বলে মনে করেন দলটির ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

মঙ্গলবার বাংলাদশ সময় রাত ১টায় অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে গত আসরের চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে ইংলিশ ক্লাবটিকে ৩ গোলের ব্যবধানে জিততে হবে। ম্যাচের আগে অধিনায়ক ফন ডাইক বলেছেন, ‘খুবই বিশেষ কিছু ঘটা দরকার, নইলে আমাদের কোনো সুযোগই থাকবে না। আমার মতে, আমরা যদি প্যারিসের মতো খেলি, তাহলে এমনিতেও আমাদের কোনো সুযোগ থাকবে না’

দলকে পুনরুজ্জীবিত করতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন লেদারল্যান্ডসের এ ডিফেন্ডার, ‘আমাদের পারফরম্যান্সের পাশাপাশি ভক্তরাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। আমি খুব ভাগ্যবান যে এমন কিছু রাতের অভিজ্ঞতা লাভ করেছি, যেখানে ভক্ত এবং পারফরম্যান্সের মধ্যেকার সংযোগ ছিল অবিশ্বাস্য।’

‘মঙ্গলবারে একটি ভালো গেম প্ল্যান তৈরি করে ৯০ মিনিটেরও বেশি সময় ধরে লড়াই করার সুযোগ রয়েছে। আমি এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এমনিতেও কোয়ার্টার ফাইনালে থাকাটা একটা বিশেষ সুযোগ। এটাকে আমাদের হালকাভাবে নেয়া উচিত নয়। আমাদের মনে রাখতে হবে, আমরা লিভারপুল। আমাদের এই রাতটিকে স্মরণীয় করে রাখতে হবে।’

একই রাতে একই সময় মাদ্রিদের মেট্রোপলিটানোতে বার্সেলোনাকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। আগের লেগে ন্যু ক্যাম্পে কাতালানদের ২-০ গোলে হারিয়েছিল সফরকারীরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews