আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির দলে রাখা হয়নি শামীম পাটোয়ারীকে। যা নিয়ে তৎকালীন প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপুর দিকে আঙুল তুলেছিলেন অধিনায়ক লিটন দাস।

সেটি নিয়ে গাজী আশরাফ লিপু অবশ্য ব্যাখ্যা দিয়েছিলেন, লিটনও পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছিলেন। আর এরপরই আইরিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচেই ফেরানো হয় শামীমকে।

ব্যাট হাতে ছন্দে না থাকার পরও কেন এই বাঁহাতি ব্যাটারের জন্য নির্বাচকের সাথে লড়াই করেছিলেন লিটন, তার জবাব ব্যাট হাতেই দিয়েছেন শামীম। সেই সাথে অধিনায়ককে দিয়েছেন ধন্যবাদও।

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে দলকে অবিস্মরণীয় জয় এনে দেন শামীম। সেই জয়ের পর অবশ্য দ্বিতীয় ম্যাচে মাঠে নামা হয়নি।

দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এমতাবস্থায় শেষ ম্যাচেই হবে সিরিজ নির্ধারণ। ফলে সিরিজের শেষ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। শনিবার মিরপুরে দুপুর দুইটায় গড়াবে এই ম্যাচ।

তার আগে আজ সংবাদ সম্মেলনে এসে শামীম বলেন, প্রথমে আমি লিটন ভাইকে অনেক অনেক ধন্যবাদ দেবো। একজন অধিনায়ক হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছেন, আমাকে ব্যাক করেছেন।’

‘সুতরাং আমি ভালো খেলতে পেরেছি, এটা আসলে অনেক ভালো। অধিনায়কেরও ভালো লাগছে, আমারো ভালো লাগছে।’ যোগ করেন শামীম।

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছিলেন লিটন। এরপর থেকে ২০ ওভারের ক্রিকেটে দারুণ সময় পার করছে দল। জিতেছে ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ।

বিপরীতে হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আরব আমিরাতের সাথে৷ তবে এসব ছাপিয়ে লিটনের অধীনে দলের সবার মাঝে ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। এই প্রসঙ্গে লিটন বলেন-

‘দেখুন- অবশ্যই আমরা গত অনেকগুলো টি-টোয়েন্টি সিরিজ আমরা জিততে পেরেছি। আমাদের দলের মাঝে একটা ভালো বন্ডিং হয়েছে।’ তবে বিশ্বকাপ খেলতে না পারার হাহাকার আছে শামীমেরও।

বলেব, ‘দুর্ভাগ্যক্রমে আমরা বিশ্বকাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালোভাবে প্রস্তুত ছিলাম। অবশ্যই অধিনায়কত্ব ম্যাটার করে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews