ময়মনসিংহের ভালুকা উপজেলাকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে নির্বাচিত হওয়ার পরপরই নিজের নির্বাচনী ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার নির্দেশনার পর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো ব্যানার-পোস্টার অপসারণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল প্রমুখ।

রুহুল আমিন মাসুদ জানান, সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ আমরা একটা কর্মসূচি দিয়েছি, আমরা নিজেরাই আমাদের ব্যানার-পোস্টার অপসারণ করবো। আজকে উদ্বোধন করা হলো। নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার সকল ব্যানার-পোস্টার অপসারণ করা হবে।

স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনের পর প্রার্থীদের ব্যানার-পোস্টার দীর্ঘদিন ঝুলে থাকায় পরিবেশ নষ্ট হয় এবং শহরের সৌন্দর্য ক্ষুণ্ন হয়। দ্রুত অপসারণের এই সিদ্ধান্ত অন্যদের জন্যও দৃষ্টান্ত হতে পারে।

উল্লেখ্য, নবনির্বাচিত এমপির নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নেন এবং পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় অপসারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।

বিডি-প্রতিদিন/মাইনুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews