নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংসদ ও সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার। সংসদ হচ্ছে একটা জাতির প্রতিবিম্ব। সেই প্রতিবিম্বের মধ্যে আপনি নিজের চেহারা যদি দেখতে না পারেন, সেটা আয়না হয় কী করে।

রবিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্য আয়োজিত ‘জনতুষ্টিমূলক বাজেটের সালতামামি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ সদস্যদের সমালোচনা করে তিনি বলেন, সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে পর্দা চান। কেন তারা এমন এমন কথা বলেন? যে কথাগুলো জীবনে তেমন প্রাসঙ্গিকই হয় না, সেই ধরনের কথাবার্তা বলছেন কেন?

নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন, প্রায় সোয়া ৯ লাখ কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় সাত লাখ কোটি টাকা তো আপনাকে উপার্জন করতে হবে। এর মধ্যে বড় লক্ষ্যটা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডকে। এই লক্ষ্য অর্জন করতে হলে এনবিআরে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। কিন্তু এই বোর্ডের কোনো কাঠামো পরিবর্তন করা হয়নি, আগের মতোই আছে। গত বছরে এক লাখ কোটি টাকা ঘাটতি ছিল। তো এই বছর সেটা আদায় করতে পারবে? যদি আদায় করতে না পারে, তাহলে কী করবে? আবার ব্যাংক থেকে টাকা ধার নেবে, তাই তো?’

আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, কবি সোহরাব হাসান, লেখক আলতাফ পারভেজ প্রমুখ।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews