লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতি মাসে নিয়মিতভাবে কক্সবাজার থেকে ইয়াবার ব্যাগ নিয়ে আসতেন।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে খেলাফত মজলিস আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।

অলি আহমদ বলেন, “সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাসে অন্তত এক থেকে দুইবার কক্সবাজার সফরে যেতেন। তখন মানুষ ভাবত মন্ত্রী বোধহয় খুব পরিশ্রমী, তাই বারবার সেখানে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তিনি মূলত সাবেক বিতর্কিত এমপি আব্দুর রহমান বদির কাছ থেকে ইয়াবার ব্যাগ সংগ্রহ করতেই সেখানে যেতেন।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “যদি সরকারি কাজের উদ্দেশ্যেই তাঁর সফর হতো, তবে তিনি কেন বারবার শুধু কক্সবাজারই বেছে নিতেন? তিনি কেন রাজশাহী বা দিনাজপুরের মতো জেলাগুলোতে সেভাবে যেতেন না? আসলে তাঁর মূল লক্ষ্য ছিল মাদক সংগ্রহ করা।”

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাবেক সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে অলি আহমদ বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং মাদকের কারবারিদের প্রশ্রয় দেওয়া হয়েছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews