ঈদুল আজহার আগে আগে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনার খবরটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। সেই সমালোচনার জবাব দিতে এগিয়ে এলেন মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনা জমে ওঠে।

সারিয়ান জানান, তাদের পরিবারে প্রতি বছরই একসাথে অনেকগুলো গরু কেনার রেওয়াজ আছে। তিনি লেখেন, তার বাবা এবং চাচারা মিলে পারিবারিক কুরবানি এবং ‘হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসা’র জন্য প্রতি বছর ছয়-সাতটি বা আটটি গরু কেনেন। এ বছরও সেই ধারায় মোট ছয়টি গরু কেনা হয়েছে।

এরপর তিনি প্রশ্ন তোলেন, বাবা মন্ত্রী বলেই কি এত সমালোচনা? তার ভাষায়, ‘৫০ বছর পরে যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের পরিবার ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এই একই সমালোচনা শুনতে হবে?’ তার মতে, বাবাকে নিয়ে যা বলা হচ্ছে তা অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

কেনা গরুগুলো কোথায় যাবে, সে প্রশ্নেরও জবাব দেন সারিয়ান। তিনি স্পষ্ট করে বলেন, ‘সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ।’

পোস্টের শেষে ধৈর্য ও বিশ্বাসের কথা জানিয়ে তিনি লেখেন, আল্লাহ সব জানেন এবং দেখেন।

উল্লেখ্য, কোরবানির হাট থেকে ৩২ লাখ টাকায় গরু কেনার খবরটি সামনে আসার পর থেকেই মন্ত্রী এ্যানিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছিল। সেই প্রেক্ষাপটেই ছেলের এই পোস্ট নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews