টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। তার ঠিক আগমুহূর্তে বড় অনুপ্রেরণা পেল পাকিস্তান শিবির। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন পাকিস্তানের সাইম আইয়ুব।

পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং বুধবার প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সাইম এক ধাপ এগিয়ে শীর্ষে ওঠায় এক নম্বর স্থান হারিয়ে দুইয়ে নেমেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তৃতীয় স্থানে আগের মতোই আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে জয় পায়। সিরিজের শেষ ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়ে সাইম করেন ১১৯ রান, পাশাপাশি বল হাতেও নেন তিনটি উইকেট। এই অলরাউন্ড পারফরম্যান্সই তাঁকে আবার র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ফেরায়।

এর আগে গত বছরের ১ অক্টোবর প্রথমবারের মতো টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাইম। তবে চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে সেই অবস্থান হারান। অল্প সময়ের মধ্যেই আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি।

অলরাউন্ডারদের তালিকায় আরও উন্নতি হয়েছে পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পাঁচ উইকেটসহ পুরো সিরিজে সাত উইকেট নেওয়ার সুবাদে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন তিনি।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews