বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার জাতীয় দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিতে একটি অনলাইন পিটিশন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে দুই কোটি ৩০ লাখেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে ইতিহাসের অন্যতম সর্বাধিক প্রচারিত পিটিশনের রেকর্ড তৈরি হয়েছে।

আরএমসি এবং ইউরোস্পোর্টসহ বিভিন্ন নেটওয়ার্কে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পিটিশনটির শিরোনাম ছিল ‘আর্জেন্টিনা আউট’ এবং এতে প্রায় ১৭০টি দেশ থেকে মোট দুই কোটি তেত্রিশ হাজার ষোল হাজার ১০৮টি স্বাক্ষর জমা পড়ে। যেখানে আয়োজকদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৫০ লাখ।

২০২৬ বিশ্বকাপ চলাকালীন চালু করা এই আবেদনে ফিফা এবং ম্যাচ রেফারিদের বিরুদ্ধে আর্জেন্টিনা ও তাদের অধিনায়ক লিওনেল মেসির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়। পিটিশনে বলা হয়, ‘বিজয়ী কে হবে তা যদি আগে থেকেই জানা থাকে, তাহলে বাকি দলগুলো কেন টুর্নামেন্টে খেলবে? বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিন এবং সবাইকে একটি ন্যায্য সুযোগ দিন।’

তবে, ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হেরে আর্জেন্টিনা বিশ্বকাপের সর্বশেষ আসরটি জিততে ব্যর্থ হয়।

টুর্নামেন্টে আর্জেন্টিনার যাত্রা রেফারিং বিতর্কে জর্জরিত ছিল। যার মধ্যে শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ম্যাচটি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য।

সূত্র: গোলডটকম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews