মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিল যখন মার্কিন বাহিনী ইরানের তেলের ‘নার্ভ সেন্টার’ হিসেবে পরিচিত কৌশলগত খারগ দ্বীপে বিমান হামলা পরিচালনা করে। 

শুক্রবার (১৪ মার্চ) সংঘাতের ১৫তম দিনে এই দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করা হয়, যার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এখন চরম ঝুঁকির মুখে। মাত্র ২০ বর্গকিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র চুনাপাথরের দ্বীপটি ইরানের মোট তেল রপ্তানির ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে, যা দেশটির অর্থনীতি ও সামরিক শক্তির প্রধান উৎস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপটিকে ইরানের ‘মুকুট মণি’ হিসেবে অভিহিত করলেও প্রখ্যাত ইরানি লেখক জালাল আল-ই-আহমদ বহু বছর আগে একে পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তা’ বলে ডাকতেন। 

দ্বীপটিতে রয়েছে বিশাল স্টোরেজ ট্যাঙ্ক, লোডিং টার্মিনাল এবং পাইপলাইনের এক জটিল নেটওয়ার্ক। এটি ইরানের তিনটি প্রধান অফশোর তেলক্ষেত্র—আবোজার, ফরুজান এবং দোরুদ থেকে অপরিশোধিত তেল গ্রহণ করে এবং বার্ষিক প্রায় ৯৫ কোটি ব্যারেল তেল প্রক্রিয়াজাত ও রপ্তানি করে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, খারগ দ্বীপের নিয়ন্ত্রণ হারানো মানে ইরানি সরকারের কার্যকারিতা প্রায় অচল হয়ে পড়া।

প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। তবে তিনি কৌশলগত কারণে আপাতত দ্বীপের মূল তেল অবকাঠামো বা ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছেন। 

আরও পড়ুন

আরও পড়ুন

লাদাখের বিখ্যাত অধিকারকর্মী ওয়াংচুক ৬ মাস পর কারামুক্ত

লাদাখের বিখ্যাত অধিকারকর্মী ওয়াংচুক ৬ মাস পর কারামুক্ত

ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কোনো প্রকার বাধা সৃষ্টি করে, তবে তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং তেল অবকাঠামো গুঁড়িয়ে দেবেন। বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারে ঠেকেছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।

এই হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাদের দ্বীপগুলোতে হামলা হলে ইরান আর কোনো সংযম দেখাবে না এবং এর ফলে মার্কিন সেনাদের যে রক্তপাত হবে তার জন্য ট্রাম্প দায়ী থাকবেন। 

অন্যদিকে, পেন্টাগন ইতোমধ্যে প্রায় ২,৫০০ নৌসেনাসহ যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ ওই অঞ্চলে মোতায়েন করেছে। জেপি মরগানের মতো সংস্থাগুলো আশঙ্কা করছে যে এই হামলার ফলে ইরান হরমুজ প্রণালী বা আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ পাল্টা আঘাত হানতে পারে।

সূত্র: এনডিটিভি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews