শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটিসহ ৪টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হলরুমে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস.কে.সাত্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর আবুল হাশেম ও ফজলুল করিম মাস্টার প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে অবৈধ বালু, পাথর লোপাট, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews