পানিসম্পদ মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের ৪ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৩৭। আবেদনের শেষ তারিখ ৮ জুন ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল

(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল

(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল

(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল

(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।

** ১ ও ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। **

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)

৪ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)

** সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)। **

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৮ জুন ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews