ফুটবল বিশ্বকাপ শুরু হলেই মাঠের উত্তেজনার পাশাপাশি ভার্চুয়াল ফুটবলেও মেতে ওঠেন অসংখ্য ভক্ত। স্মার্টফোনে ফুটবল খেলে বিশ্বকাপের রোমাঞ্চ আরও কাছ থেকে উপভোগ করতে চাইলে বেছে নিতে পারেন কয়েকটি জনপ্রিয় ও ফ্রি-টু-প্লে গেম।
ইএ স্পোর্টস এফসি মোবাইল ২৬
মোবাইল ফুটবল গেমের অন্যতম জনপ্রিয় নাম EA Sports FC Mobile 26। বিশ্বকাপ উপলক্ষে গেমটিতে যুক্ত হয়েছে বিশেষ টুর্নামেন্ট মোড, যেখানে জাতীয় দল নিয়ে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে অংশ নেওয়া যায়।
৫০টির বেশি লাইসেন্সপ্রাপ্ত জাতীয় দল, বাস্তব খেলোয়াড় এবং বিভিন্ন ক্লাব নিয়ে নিজের পছন্দমতো স্কোয়াড গঠন করার সুযোগ রয়েছে। উন্নত গ্রাফিক্স, অনলাইন মাল্টিপ্লেয়ার সুবিধা এবং নিয়মিত লাইভ ইভেন্ট গেমটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ড্রিম লিগ সকার ২০২৬
ফুটবলপ্রেমীদের কাছে বহুল পরিচিত Dream League Soccer 2026 নতুন সংস্করণে এসেছে আরও উন্নত ফিচার নিয়ে। এতে রয়েছে নতুন ভিজ্যুয়াল ডিজাইন, উন্নত অ্যানিমেশন এবং ৪ হাজারের বেশি ফিফপ্রো লাইসেন্সপ্রাপ্ত ফুটবলার।
নিজের দল গড়ে বিভিন্ন লিগ ও ডিভিশন পেরিয়ে শীর্ষ পর্যায়ে পৌঁছানোর চ্যালেঞ্জ নিতে পারবেন খেলোয়াড়রা। বাস্তবধর্মী ধারাভাষ্য ও মসৃণ গেমপ্লে গেমটির অন্যতম আকর্ষণ।
আরও পড়ুন
আরও পড়ুন ‘বিশ্বকাপ কারাগার’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র, যারা থাকবে সেখানে
-6a2a81f7a6dc8.jpg)
ই-ফুটবল ২০২৬
কনামির জনপ্রিয় গেম eFootball 2026 বাস্তবসম্মত ফুটবল অভিজ্ঞতার জন্য বেশ পরিচিত। নিখুঁত পাসিং, ড্রিবলিং এবং কৌশলনির্ভর গেমপ্লে এটিকে অন্যদের থেকে আলাদা করেছে।
বিভিন্ন ক্লাব ও তারকাসমৃদ্ধ স্কোয়াড নিয়ে অনলাইনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। যারা বাস্তব ফুটবলের অনুভূতি পেতে চান, তাদের জন্য এটি একটি ভালো পছন্দ।
সকার সুপারস্টার
দীর্ঘ সময় ধরে ম্যাচ খেলতে না চাইলে Soccer Superstar হতে পারে আদর্শ বিকল্প। সহজ টাচ কন্ট্রোলের মাধ্যমে দ্রুতগতির ম্যাচ খেলার সুবিধা রয়েছে এতে।
ক্যারিয়ার মোডে একজন সাধারণ খেলোয়াড় থেকে ধীরে ধীরে তারকা ফুটবলার হয়ে ওঠার অভিজ্ঞতা পাওয়া যায়। পাশাপাশি অফলাইনেও খেলা যায় বলে যেকোনো সময় উপভোগ করা সম্ভব।
টপ ইলেভেন ফুটবল ম্যানেজার
যারা সরাসরি মাঠে খেলার বদলে দলের কৌশল ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য Top Eleven Football Manager একটি চমৎকার গেম।
এখানে ম্যানেজারের ভূমিকায় থেকে দল গঠন, ট্রান্সফার পরিচালনা, ম্যাচ কৌশল নির্ধারণ এবং ক্লাব পরিচালনার দায়িত্ব নিতে হয়। বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের ক্লাবকে সফলতার শিখরে পৌঁছে দেওয়ার সুযোগও রয়েছে।