বরাবরের মতো এবারও বর্ণিল আয়োজনে প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিচ্ছে বাঙালিরা। সকাল থেকেই রাজধানী ঢাকার রাস্তায় উৎসবের আমেজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন শিক্ষার্থীরা।

রমনা বটমূলে ছায়ানটের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বর্ষবরণ আয়োজন শুরু হয়। এছাড়া রাজধানীর চারুকলা ইনস্টিটিউট এলাকায় উৎসবটি ঘিরে তৈরি হয় বর্ণিল আবহ। সব শ্রেণি-পেশার মানুষের ন্যায় বর্ষবরণের আনন্দে মেতে উঠেছেন শোবিজ তারকারাও। তাদেরই একজন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী শবনম ফারিয়া।

তবে এবার বৈশাখে কিছুটা ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। সেটাই সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে চারটার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তিনি। 

ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘গত ৮ বছরে করোনা ছাড়া কেউ চারুকলা যাওয়া থেকে আমাকে আটকাতে পারেনি। বলা যায়, এটি আমার নববর্ষের একটা রিচুয়াল, কিন্তু এবার গেটে সিকিউরিটির জন্য আটকে দিলো।’

আরও পড়ুন

আরও পড়ুন

নতুন রূপে নববর্ষের শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

নতুন রূপে নববর্ষের শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

এ কারণে কিছুটা মন খারাপ হলেও কিন্তু এর জন্য দিনটিকে মোটেও নষ্ট করতে দেননি ফারিয়া। তিনি আরও লেখেন, ‘তাই দুঃখে ভবঘুরের মতো ঢাকা শহরে ঘুরতে ঘুরতে দেখি আলপনা। যাক, একটু তো বৈশাখী আমেজ পাওয়া গেল।’

বৈশাখে নিজের সাজ সম্পর্কে অভিনেত্রী জানান, ডানা ফারহিনের হাতে আঁকা একটি বিশেষ শাড়ি পরে তিনি বের হয়েছিলেন। শাড়িটি গত বছর তৈরি করা হলেও তখন পরা হয়নি। এ কারণে এবার বৈশাখে সেই সুযোগ আর হাতছড়া করেননি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews