ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে আবারো টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রায় ১৭ বছর পর ঐতিহাসিক এই ভেন্যুতে সাদা পোশাকে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুরুষ ও নারী দলের ২০২৭ সালের ইংল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সূচি অনুযায়ী, আগামী বছরের ২৮ মে লর্ডসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ইংল্যান্ডের একমাত্র টেস্ট। ২০১০ সালের পর এই প্রথম লর্ডসে টেস্ট খেলবে টাইগাররা। এর আগে ২০০৫ ও ২০১০ সালে এই ঐতিহাসিক মাঠে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ।

দীর্ঘ বিরতির পর আবারো লর্ডসে খেলার সুযোগ পাওয়ায় বাংলাদেশের জন্য এটি হবে বিশেষ এক উপলক্ষ। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই ভেন্যুতে নিজেদের সামর্থ্য প্রমাণের আরেকটি সুযোগ পাবে শান্তর দল।

অন্যদিকে, একই বছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন বাংলাদেশের মেয়েরা।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ সেপ্টেম্বর টন্টনে ও ১২ সেপ্টেম্বর উরস্টারে।

এরপর ১৭ সেপ্টেম্বর ব্রাইটনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর ক্যান্টারবুরিতে এবং ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে।

ইংল্যান্ডের মাটিতে পুরুষ ও নারী—দুই দলের এই সফরই বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও প্রস্তুতির মঞ্চ হয়ে উঠবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews