জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, বাণিজ্যিক মনোভাব পরিহার করে, স্বাস্থ্যসেবাকে আরো মানবিক ও বিজ্ঞানভিত্তিক করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, সুস্থ দেহই সুস্থ মনের ভিত্তি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের পাবলিক হেলথ ফোরাম আয়োজিত দিনব্যাপী এক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আজ সকাল ১১টায় বিভাগ প্রাঙ্গণে একটি র‌্যালি বের করে কর্মসূচির উদ্বোধন করেন ভিসি।

অনুষ্ঠানে বক্তব্যে ভিসি বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বিভাগটিকে জনস্বাস্থ্য গবেষণা সম্প্রসারণ ও ক্যাম্পাসসহ সারাদেশে সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, মানসিক চাপ ও আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি।

নিজ অবস্থান পুনর্ব্যক্ত করে ভিসি বলেন, সুস্থ দেহই সুস্থ মনের ভিত্তি।

স্বাস্থ্যসেবাকে আরো মানবিক ও বিজ্ঞানভিত্তিক করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় সীমিত সামর্থ্যের মধ্যেও শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, বিভাগের চেয়ারম্যান ড. মো: সাখাওয়াত হোসেন, পাবলিক হেলথ ফোরামের সহ-সভাপতি অভিষেক রহমান ও সাধারণ সম্পাদক রাহিমুল নাহিদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকালে ম্যারাথনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল— পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য শিবির, বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews