জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে হাসনাত আব্দুল্লাহকে প্রধান করে ১৪ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপি।

এতে বলা হয়, জুলাই গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে। 

আরও পড়ুন

আরও পড়ুন

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

এই কমিটির প্রধান করা হয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উপপ্রধান করা হয়েছে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews