পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ পৌরসভার উপকারভোগীদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। পৌর এলাকার অসচ্ছল ১৫শ পরিবারকে এ সহায়তা দেওয়া হয়।
শনিবার সকাল ১০টায় পৌরসভা প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও তদারকি করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় সবাইকে মাথাপিছু ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ট্যাগ অফিসার যাদব আচার্য্য, উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার লোহ তালুকদার, কর আদায়কারী মো. মুহিবুল হাসান, সহকারী কর আদায়কারী মো. নাজির হোসেন, লাইসেন্স পরিদর্শক মো. মোতালিব হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া