রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। 

বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও অধ্যাপক (পদার্থবিদ্যা) লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ করা হয়েছে। 

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক লাল মোহাম্মদ কুষ্টিয়া সরকারি কলেজের সংযুক্ত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক লাল মোহাম্মদ আগামী ২৮ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবে।

আরও বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক লাল মোহাম্মদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে জানানো হয়।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews