বন্ধ ও আংশিক চালু কারখানা পুরোপুরি সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ঋণ নিতে পারবে বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো। এ জন্য গ্রাহকদের সুদ দিতে হবে ৭ শতাংশ। বর্তমানে ব্যাংকগুলোতে সুদের হার ১৪ শতাংশ ছাড়িয়ে গেছে। ফলে বিদ্যমান সুদের চেয়ে প্রায় অর্ধেক সুদে চলতি মূলধন হিসেবে ঋণ নিয়ে কারখানা পুরোপুরি চালু করতে পারবেন শিল্পোদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার রাতে এক প্রজ্ঞাপনে ‘বন্ধ শিল্প ও সেবা খাত–সহায়ক প্রাক্‌-অর্থায়ন স্কিম’ নীতিমালা ঘোষণা করে। এর আগে গত ২৩ মে বন্ধ কলকারখানা চালুসহ অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তারই ধারাবাহিকতায় আজ ২০ হাজার কোটি টাকার তহবিলের নীতিমালা ঘোষণা করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews