ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসাসহ সব নারী-শিশু নির্যাতনের ঘটনার বিচার, দ্রুত রায় ও কার্যকরের দাবিতে চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার মডেল মসজিদ এলাকায় ‘মিরসরাই ছাত্র জনতা’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে মিরসরাই পৌর সদরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিরসরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আয়োজক শাহীন চৌধুরী বলেন, ‘দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রামিসার মতো নিষ্পাপ শিশুদের ওপর বর্বর নির্যাতন সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মো: শাফায়েত বলেন, ‘ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিচার দ্রুত কার্যকর না হওয়ায় অপরাধীরা বারবার সাহস পাচ্ছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে।’

এ সময় আরো বক্তব্য রাখেন ওমর ফারুক, মঞ্জুর এলাহী সৈকত, রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় স্থানীয় আলেম, শিক্ষার্থী, যুবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews