ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সংস্থা ‘এশিয়ান ইসলামিক কমিউনিটি’র উদ্যোগে ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্ট এ লাক্সারিয়াস এটাপ সেন্টারে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আফগান বংশোদ্ভূত অস্ট্রিয়ান তরুণের সঞ্চালনায় ‘এশিয়ান ইসলামিক কমিউনিটি’র চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদের সভাপতিত্বে আলোচনা করেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কি বংশোদ্ভূত অমিত ভুরাল, ভিয়েনার পার্লামেন্ট মেম্বার ও ভিয়েনার মেয়র ড. মিকায়েল লুডভিগের প্রতিনিধি আসলিহান বজাতেমার।

স্বাগত বক্তব্যে হাসিম এশিয়ান মুসলিম কমিউনিটির গুরুত্বপূর্ণ ওই ইফতার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট অমিত ভুরাল, বাংলাদেশি রাষ্ট্রদূত তৌফিক হাসান, ভিয়েনা ভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার ও ভিয়েনার মেয়র ড. মিকায়েল লুডভিগের প্রতিনিধি আসলিহান বজাতেমার, ভিয়েনা প্রভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার .ইঞ্জিনিয়ার ওমর আল রাবী, অস্ট্রিয়ার প্রধান মুফতি মুস্তাফা মুল্লওগ্লু, ইন্দোনেশিয়ান এম্বাসীর ডেপুটি চিফ বিট্টু তাহার, মালয়েশিয়ান এম্বাসীর ডেপুটি চিফ রিজওয়ান সাহাবুদিন, শ্রীলঙ্কান এম্বাসীর ডেপুটি চিফ মাহেশ গুনাবরদানা, উজবেকিস্তান এম্বাসীর ডেপুটি চিফ আব্বসবেক এডিলিভ, অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলারির প্রতিনিধি চেঙ্গিজ ডুরান, অথরিটির প্রাক্তন সভাপতি ডক্টর আনাস শাকফে, ড. ফুয়াদ সনাক, টার্কিশ ফেডারেশনের প্রেসিডেন্ট আলী চান, ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটস অস্ট্রিয়ার প্রেসিডেন্ট মাহমুদ কোচ, সৌদি সরকার পরিচালিত ভিয়েনা ইসলামিক সেন্টারের পরিচালক ড. আহমেদ আল মফারে, ভিয়েনা ইউনিভার্সিটির প্রফেসর ড. জেকিরিয়া সেজদিনি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেলের চিফ সায়েন্টিফিক এডভাইসর সায়েদ আশরাফসহ সকলকে ধন্যবাদ জানান।

এশিয়ান ইসলামিক কমিউনিটির গুরুত্বপূর্ণ এই মাহফিলে প্রায় দেড় শতাধিক মুসলিম ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন— টার্কিশদের চারটি সর্ববৃহৎ ইসলামিক কমুনিটির নেতৃবৃন্দ, বসনিয়ান, অ্যারাবিয়ান, আলবেনিয়ান ইসলামিক কমুনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন দপ্তরে কর্মরত মুসলিম কূটনৈতিকরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন— অস্ট্রিয়ায় বসবাসরত এশিয়ার দেশসমূহ যথা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আরাকান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান মুসলিম কমুনিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশি কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন— বাংলাদেশি রাষ্ট্রদূত তৌফিক হাসান, ফার্স্ট সেক্রেটারি তানভীর আহমেদ, নিউক্লিয়ার আটটাছে তানভীর হাসান, ভিয়েনা মুসলিম সেন্টার ও মাসজিদুল ফালাহর নেতৃবৃন্দ মাহেরুল হক শামীম, মোরাদুল আলম, মহিউদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার রবিউল আলম, হাবিবুর রহমান, ইমাম আবু মুসা, বাংলাদেশ অস্ট্রিয়া এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান শিবলী, ব্যাবসায়ী আরিফিন রিকো, ড. মাহমুদুল হাসান, মনজুরুল হাসান প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews