বরিশাল ব্যুরো
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন বলেছেন, ‘জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা।’

শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

বিলকিস আক্তার শিরীন বলেন, ‘শহীদ পরিবারের পাশে থাকা এবং তাদের মর্যাদা রক্ষা করা আমাদের সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব।’

সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত জুলাই শহীদদের পরিবারের সদস্যরা, আমন্ত্রিত অতিথিরা, জুলাই চব্বিশের চেতনা ও শহীদদের আত্মত্যাগের ওপর স্মৃতিচারণ ও আলোকপাত করেন। এ সময় জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তারা বিভাগের ১৩৭ জন জুলাই শহীদদের নাম ফলক স্থাপনের দাবি জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews