যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতা হওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছে।  আন্তর্জাতিক তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৮৩ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে।

জ্বালানি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। সিএনএনের প্রতিবেদনের তথ্য বলছে, ট্রাম্পের ঘোষণার পর এই ব্র্যান্ডটির তেলের দাম কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআই বর্তমানে বিক্রি হচ্ছে ৮১ ডলারে।

অন্যদিকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারগুলোতে বড় ধরনের উত্থান দেখা গেছে।  জাপানের নিক্কেই ২২৫ সূচক সকালে লেনদেনের শুরুতেই ৫ শতাংশের বেশি বেড়েছে।  দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও ৫ দশমিক ৭ শতাংশ পর্যন্ত লাফিয়েছে।

তাইওয়ানের তাইএক্স সূচক ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে, আর অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ উঁচুতে উঠেছে।

আরও পড়ুন

আরও পড়ুন

হরমুজ প্রণালি খোলাসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে

হরমুজ প্রণালি খোলাসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে

নিয়মিত লেনদেন সময়ের বাইরে কেনাবেচা হওয়া যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচারও ঊর্ধ্বমুখী রয়েছে। এসঅ্যান্ডপি ৫০০–সংশ্লিষ্ট ফিউচার প্রায় ১ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট–সংশ্লিষ্ট ফিউচার প্রায় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা প্রথমে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হয়েছে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। 

তিনি বৈশ্বিক জাহাজ পরিবহন খাতকে উদ্দেশ করে বলেন, ‘তেল প্রবাহ আবার শুরু হোক।’

আরও পড়ুন

আরও পড়ুন

হরমুজ কবে খোলা হবে জানালেন ট্রাম্প

হরমুজ কবে খোলা হবে জানালেন ট্রাম্প

তবে পরে এক বিবৃতিতে তিনি জানান, প্রণালিটি সঙ্গে সঙ্গে খোলা হবে না; বরং চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের দিনই এটি পুনরায় চালু করা হবে।

এদিকে  পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তার সরকারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি আগামী ১৯ জুন স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews