বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ুর বিস্তার ঘটেছে দেশের প্রায় অর্ধেক এলাকাজুড়ে। এর বিপরীতে অবশ্য পশ্চিম দিক থেকে আসা বাতাসও আছে। আর এই পশ্চিমা লঘুচাপের কারণে মৌসুমি বায়ুর স্বাভাবিক চেহারা এখনো দেখা যাচ্ছে না। তবে আজ বুধবারও দেশের পাঁচ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন এ অধিদপ্তরের আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকালে প্রথম আলোকে বলেন,আজ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। গতকালের চেয়ে বৃষ্টি আজ কিছুটা বাড়তে পারে। আর এতে তাপমাত্রা আজ কমতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews