ভিডিওতে সৌম্য বলেন, ‘আমি নস্টালজিয়ার জন্য “ধামাল ৪” দেখতে গিয়েছিলাম, কিন্তু ভীষণ হতাশ হয়ে বেরিয়েছি। আপনি পর্দায় এলেই হাতির আওয়াজ বাজছে, সংলাপগুলোও আপনার ওজন নিয়ে। আপনি বডি পজিটিভিটির কথা বলেন, অথচ এমন হাস্যরসের অংশ হলেন, যা ঠিক সেই মানসিকতাকেই শক্তিশালী করে।’

সৌম্য আরও বলেন, ‘এটা শুধু একটি কাল্পনিক চরিত্রের বিষয় নয়। সমস্যা হলো, আপনি একদিকে বডি পজিটিভিটির মুখ হয়ে উঠছেন, অন্যদিকে সেই ধরনের হাস্যরসের অংশ হচ্ছেন, যার বিরুদ্ধে আপনি নিজেই কথা বলেন।’

‘আমার সামনে কাজ বেছে নেওয়ার সুযোগ নেই’
সমালোচনার জবাব দিতে দেরি করেননি অঞ্জলি। ভিডিওটির মন্তব্যের ঘরেই তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

অঞ্জলি লিখেছেন, ‘হ্যাঁ, কারণ সমাজ এখনো কুৎসিত। আমার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতার মন্তব্যগুলো দেখলেই সেটা বুঝতে পারবেন।’ অভিনেত্রীর ভাষায়, তিনি এখন এমন অবস্থানে নেই যে ইচ্ছামতো কাজ বেছে নেবেন।
‘আমার সংসার চালাতে হবে, খাবার কিনতে হবে। তাই তেতো ওষুধ গিলেই সেই কাজগুলো করছি, যেগুলো আমার কাছে আসছে। আমি এখন সেই সুযোগে নেই যে কোন চরিত্র করব আর কোনটা করব না। আমার জন্য পরিচালকদের লাইন পড়ে নেই,’ লিখেছেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews