ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে দায়িত্বে বহাল রেখে ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী ও ২১৫ সদস্যের জাতীয় পরিষদ ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন-জিএসএ।
শুক্রবার সাভার গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে বিশেষ সাংগঠনিক সম্মেলনে সম্পাদকমণ্ডলী ও জাতীয় পরিষদের সদস্যদের নাম ঘোষণা দেয়া হয়। সম্মেলনের আহ্বান ছিল, ‘জাতীয় পুনর্গঠনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন।’
দলের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে ৫৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছিল। ওই কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দলীয় প্রধান ও মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে পালন না করার নীতিগত সিদ্ধান্ত থেকে তিনি গত ৪ এপ্রিল দলীয় প্রধানের পদ ছেড়ে দেন। এরপর দলের রাজনৈতিক পরিষদের সদস্য ও কৃষকনেতা বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবদুর রশিদ ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব নেন।
কেন্দ্রীয় কমিটি ঘোষিত ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী :
১. প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া।
২. আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।
৩. শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক দীপক রায়।
৪. রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক তরিকুল ইসলাম সুজন।
৫. শ্রম খাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান।
৬. জাতিগত বৈচিত্র্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উবাথোয়াই মারমা।
৭. পরিবেশ বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান।
৮. অর্থ সম্পাদক অপরাজিতা চন্দ।
৯. কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক আবদুল আলীম।
১০. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ নাদভী।
১১. জেন্ডার বিষয়ক সম্পাদক পপি রানী সরকার।
১২. আন্তর্জাতিক সম্পাদক ড. নাসির উদ্দীন।
১৩. জনস্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক রেক্সোনা পারভীন সুমি।
১৪. দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা।
১৫. গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ক সম্পাদক তাহসিন মাহমুদ।
১৬. ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলহাসনাইন বাবু।
১৭. কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস।
১৮. চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শহীদ শিমুল।
১৯. রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।
২০. রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা।
২১. খুলনা ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ সুজন।
বিডি-প্রতিদিন/শআ