ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা সবসময় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে যথাসম্ভব নিশ্চুপ থেকেছেন। বিশেষ করে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তার বিচ্ছেদের পর তিনি কখনোই তাদের বৈবাহিক বা ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে কথা বলেননি।

তবে সাম্প্রতিক সময়ে নিজের ডিভোর্স ও একক মাতৃত্বজীবন নিয়ে কিছু অভিজ্ঞতা নিজের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছেন সানিয়া।

বর্তমানে পেশাগত কাজ এবং ছেলে ইজহান মির্জা মালিককে লালনপালন করা নিয়ে ব্যস্ত থাকা সানিয়া নিজের টক শো ‘সার্ভ ইট আপ উইথ সানিয়া’-এর মাধ্যমে খোলাখুলি নিজের গল্প এবং অনুভূতি শেয়ার করছেন। সম্প্রতি উদ্যোক্তা মাসাবা গুপ্তার সঙ্গে একটি পর্বে তারা উভয়ই ডিভোর্স এবং পিতৃত্বে সানিয়ার প্রভাব নিয়ে নিরপেক্ষ আলোচনা করেছেন।

সানিয়া জানিয়েছেন, তিনি তার ছেলের সঙ্গে যখন তার বাবার বিষয়ে কথা বলেন তখন একজন মনোবিজ্ঞানীর পরামর্শও নিয়েছিলেন। সানিয়ার ভাষ্য, ‘ব্যক্তিগতভাবে, যখন আমি জীবনের কঠিন সময় পার করছিলাম, তখন আমি একজন শিশু মনোবিজ্ঞানীর সঙ্গে পরামর্শ করছিলাম, কিভাবে ইজহানকে এ বিষয়টি বোঝানো যায়।’

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটি ছিল সততা এবং স্বাভাবিকতা বজায় রাখা। যে পরামর্শটি সত্যিই মনে রেখেছি, তা হলো আমার ছেলে যেন বাইরে থেকে কিছু না শোনে। আমাকেই তাকে সরাসরি এ কঠিন সত্যটি বলতে হবে। এটি তার জন্য স্বাভাবিক হওয়া উচিত, সে যেন নিজেকে অস্বাভাবিক বা বাকি বাচ্চাদের চেয়ে আলাদা না মনে করে।

আরও একটি আবেগঘন পর্বে, যেখানে সানিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান উপস্থিত ছিলেন, সেখানেও সানিয়া তার ডিভোর্সের পর যেসব প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তা তুলে ধরেন। এর মধ্যে আছে প্যানিক অ্যাটাক।

কথোপকথনে বাচ্চাদের ওপর ডিভোর্সের প্রভাবও গুরুত্ব পায়। বাবা-মা'র আলাদা হওয়া শিশুকে প্রভাবিত করতে পারে বলে স্বীকার করে সানিয়া বলেন, ভালো পরিবেশ বেছে নেওয়াই গুরুত্বপূর্ণ। শিশু যেভাবেই হোক প্রভাবিত হবে। তাই পরিস্থিতি বুঝে এমন সিদ্ধান্ত নিতে হবে যা ভালো। যদি শিশু দেখে দুইজনই অত্যন্ত অসুখী, তবে তার প্রভাব পড়ে।

সানিয়া মির্জা এবং শোয়েব মালিক ২০২৪-এ তাদের ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের ছেলে ইজহান ২০১৮ সালে জন্মগ্রহণ করে। বর্তমানে সানিয়ার সঙ্গে সে দুবাইয়ে থাকছে।

সূত্র: দ্য সিয়াসাত ডেইলী



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews