দীর্ঘ পাঁচ বছর পর হতে যাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনের শুক্রবার ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। ক্লাবের পরিচালনা পর্ষদের ১৭ পদের বিপরীতে ৩৬ টি মনোয়নপত্র বিক্রি হয়েছে। সভাপতির একটি পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন চারজন এবং পরিচালকের ১৬ পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন ৩২ জন।

প্রথম তিন দিনে সভাপতি পদের জন্য একটি ও পরিচালক পদের জন্য ১৯ মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। শেষ দিনে চমক ছিল আরো ৩ জনের সভাপতি পদে মনোয়নপত্র তোলা। সভাপতি পদে আগেই মনোনয়নপত্র তুলেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ। শুক্রবার শীর্ষ পদটির জন্য মনোনয়নপত্র তুলেছেন আরেক বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, শওকত আজিজ রাসেল ও সাজেদ এএ আদেল। শেষের তিনজন সভাপতির পাশাপাশি পরিচালক পদেরও মনোনয়নপত্র কিনেছেন।

পরিচালক পদের জন্য যারা মনোনয়নপত্র তুলেছেন তারা হলেন-জহির আহমেদ, মাসুদুজ্জামান, মো. আমিরুল ইসলাম বাবু, মো. নাসির উদ্দিন চৌধুরী, আবু হাসান চৌধুরী প্রিন্স, মির্জা ইয়াসির আব্বাস, নিলোফার চৌধুরী মনি, সরকার মাহবুব আহমেদ, মো. লোকমান হোসেন ভূইয়া, সারওয়ার হোসেন, জামাল রানা, মো. আব্দুর রব মাহবুব, এম এ সালাম, খায়রুল কবির খোকন, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মঞ্জুর আলম, মো. ছাইদ হাছান কানন, প্রকৌশলী কবীর আহমেদ ভূঁইয়া, মো. এনায়েত হোসেন সিরাজ, মো. আবুল কালাম, জয়নুল আবদিন ফারুক, মোস্তফা কামাল, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, সাজেদ এ এ আদেল, মাহবুব উল আনাম, মাহমুদ হাসান খান, শওকত আজিজ রাসেল, মোস্তাকুর রহমান, মো. রিয়াজ উদ্দিন, আরিফুল হক প্রিন্স, মিজানুর রহমান ও জাকির হোসেন চৌধুরী।

আগামী ১ মার্চ মনোয়নপত্র দাখিলের পর বোঝা যাবে মোহামেডানের নির্বাচনে কোনো সমঝোতা হবে নাকি ব্যালটের লড়াইয়ের দিকে যাবে। ক্লাবটির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে কোনো ভোটের লড়াই হয়নি। পরিচালকের ১৬ পদের বিপরীতে ২০ জন লড়াই করেছিলেন।

আরআই/আইএন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews