কিয়েভে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী ছেড়ে চলে যেতে বলা হয়েছে বিদেশী কূটনীতিকদের। এর প্রতিবাদে রাশিয়ার কূটনীতিকদের ডেকে পাঠিয়ে নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি।

অভিযোগ, রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। একের পর এক বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শুধু তাই নয়, সোমবার ক্রেমলিন জানায়, এমন আরো আক্রমণের পরিকল্পনা তাদের আছে। ইউক্রেনের একাধিক সামরিক সংস্থা এবং কাঠামোয় হামলা চালানো হবে।

মস্কোর অভিযোগ, ইউক্রেন লাগাতার ড্রোন আক্রমণ চালাচ্ছে রাশিয়ার মাটিতে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি দেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসের কূটনীতিকদের শমন করে। এই হামলার কড়া নিন্দা করা হয়।

বার্লিন এবং ব্রাসেলস মঙ্গলবার জানায়, যেভাবে মস্কো কিয়েভে আক্রমণ চালাচ্ছে এবং ইইউ, জাতিসঙ্ঘসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের কিয়েভ ছেড়ে চলে যাওয়ার কথা বলছে, তা নজিরবিহীন। এই ঘটনার প্রতিবাদ ও কড়া নিন্দা করা হয়েছে।

সূত্র : ডয়চে ভেলে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews