হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ এর সঙ্গে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সভা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাশেম, হবিগঞ্জ মুক্তিযোদ্বা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ ব্যকসের সাধারণ সম্পাদক সামছুল হুদা, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ হবিগঞ্জের সুতাং, খোয়াই নদীসহ নানা নদ-নদী দখল এবং দূষণ, অবৈধ বালু উত্তোলন, লোডশেডিং, ফুটপাত দখল, চা শ্রমিকদের জীবন মান ও শিক্ষার উন্নয়নসহ নানা সমস্যার বিষয়টি জেলা প্রশাসককের নজরে আনেন। এ সময় জেলা প্রশাসক পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ