২০২৩ সালে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। মুক্তির পর ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ব্যবসায়িক সাফল্য অর্জন করে।

এরপর মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় হাজির হন তারা। এই সিনেমাটিও বড় সাফল্য পায় এবং প্রযোজকের দাবি অনুযায়ী, ঢাকাই চলচ্চিত্রের আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করে।

এই সাফল্যের ধারাবাহিকতায় আবারও শাকিব-ইধিকা জুটিকে পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে একসঙ্গে অভিনয় করতে পারেন তারা। সিনেমাটিতে শাকিব খানের অভিনয়ের বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন নির্মাতা। তবে নায়িকার বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

আরও পড়ুন

আরও পড়ুন

‘আমার সিদ্ধান্ত নিয়ে উপদেশ দেবেন না’—সাফ কথা বাঁধনের

‘আমার সিদ্ধান্ত নিয়ে উপদেশ দেবেন না’—সাফ কথা বাঁধনের

ইধিকার সম্ভাবনা নিয়ে নির্মাতা হৃদয় জানান, এখনো কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়নি। তবে যাদের নিয়ে ভাবা হচ্ছে, তাদের মধ্যে ইধিকা পালও রয়েছেন। তাই এই অভিনেত্রীকে সিনেমাটিতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

এদিকে ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। নির্মাতা জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে শুরু হতে পারে ছবিটির শুটিং। সিনেমাটিতেও শাকিব খানকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে, তবে গল্প ও উপস্থাপনায় থাকবে নতুনত্ব। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের রোজার ঈদে মুক্তি পেতে পারে ‘নিঃস্ব’।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews