চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকায় একটি চিত্রাহরিণকে প্রকাশ্যে নৃশংসভাবে জবাইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার সৃষ্টি হয়েছে। বুধবার সকালে সামাজিক মাধ্যমে ৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে, গত শনিবার বিকেলে উপজেলার ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকার এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি ছোট জলাশয়ের ধারে চিত্রাহরিণটিকে মাটিতে ফেলে একজন ব্যক্তি তার পা চেপে ধরে রেখেছেন, আরেকজন ধারালো দা দিয়ে হরিণের গলায় কোপ দিচ্ছেন। ঘটনাস্থলে আরও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

ভিডিও ধারণের সময় হরিণ জবাইয়ে জড়িত একজন ক্ষোভ প্রকাশ করে জানতে চান কেন ভিডিও করা হচ্ছে। জবাবে ভিডিও ধারণকারী ব্যক্তি এতে সমস্যা কোথায় তা জানতে চাইলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর ওই ভিডিওটি শেষ হয়ে যায়।

এ বিষয়ে মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ জানান, ভিডিওটি তাদের নজরে আসার পর তারা খোঁজ খবর নিয়ে প্রাথমিক তদন্তে তিনজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন। অভিযুক্তরা স্থানীয় একটি খামারে কাজ করেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

তিনি আরও বলেন, হরিণটি উপকূলীয় বন থেকে দলছুট হয়ে লোকালয়ে এসে তাদের কবলে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews