চিকিৎসা শুধু একটি শব্দ নয়, এটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি মৌলিক অধিকার। অথচ, অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, আমাদের দেশের এই পবিত্র চিকিৎসা খাত আজ দুর্নীতি, অবহেলা ও অনিয়মের ঘন অন্ধকারে ঢাকা পড়েছে। প্রতিদিন খবরের কাগজ বা টেলিভিশনের পর্দায় দেখা যায় বিভীষিকাময় সব দৃশ্য। কখনো চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু, কখনো ভুল অপারেশনে মায়ের জীবন চলে যাওয়া কিংবা জরুরি মুহূর্তে চিকিৎসক অনুপস্থিতির কারণে প্রিয়জন হারানোর বেদনা। কিছু অসাধু, দায়িত্বজ্ঞানহীন চিকিৎসকের কারণে পুরো চিকিৎসা পেশাটিই আজ প্রশ্নবিদ্ধ। স্বাস্থ্যখাত একটি জাতির মেরুদ-। এখানে অব্যবস্থাপনা ও গাফিলতি জাতির সামগ্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। দুঃখজনকভাবে, আমাদের দেশে চিকিৎসা অবহেলার বিরুদ্ধে এখনো কঠোর আইন নেই। যার ফলে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। এই সংকট নিরসনে জরুরি ভিত্তিতে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করতে হবে। প্রয়োজন কঠোর আইন প্রণয়ন, হাসপাতালগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু করা। স্বাস্থ্যখাত হতে হবে মানবতার আশ্রয়স্থল। এখনই সময়, চিকিৎসা খাতে অন্ধকার থেকে আলোয় ফেরার পথ তৈরি করার।

ফারদিন মোহাম্মদ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews