এবার সরাসরি ভারত ও চীনকে নিশানা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজে কিছু না বলে রেডিও সঞ্চালক মাইকেল শ্যাভেজের একটি বিতর্কিত পোস্ট নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার দিলেন তিনি। সেই চিঠিতে ভারত ও চীনকে বলা হয়েছে হেলহোল বা নরক। মাইকেল শ্যাভেজ তার চিঠিতে দাবি করেন, ভারত ও চীনের মতো দেশ থেকে মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসেন, যাতে সেই শিশু জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। পরে সেই শিশুর মাধ্যমে পুরো পরিবারকে নিয়ে আসার অভিযোগও তোলেন তিনি।-এনডিটিভি

 এই পোস্ট শেয়ারের ঠিক একদিন আগে ট্রাম্প সিএনবিসিকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার নিয়ম নেই। তবে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই দাবিটি তথ্যগতভাবে সঠিক নয়। বাস্তবে বিশ্বের তিন ডজনেরও বেশি দেশে জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্বের বিধান রয়েছে। কানাডা, মেক্সিকো ছাড়াও দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশে এই আইন চালু আছে। এই পোস্ট ঘিরে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ভারত ও চীনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারত যেখানে নানা কৌশলগত অংশীদারিত্বে যুক্ত, সেখানে এ ধরনের মন্তব্য দুই দেশের কূটনৈতিক মহলে অস্বস্তি বাড়িয়েছে।

মানবাধিকারকর্মীরা বললেন বিদ্বেষমূলক ও বর্ণবাদী : মানবাধিকারকর্মী এবং অভিবাসন বিশেষজ্ঞরা এ মন্তব্যকে বিদ্বেষমূলক ও বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন। তারা মনে করছেন, অভিবাসনবিরোধী কঠোর অবস্থান নিতে গিয়ে ট্রাম্প এ ধরনের উসকানিমূলক প্রচারণায় সায় দিচ্ছেন।-এনডিটিভি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews